অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এলাকা থেকে গতকাল শনিবার রাতে অস্ত্রসহ বদরুজ্জামান (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে তিনটি পিস্তল, চারটি গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। রাত ১১টার দিকে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১ নম্বর সেকশনের ই ব্লক এলাকার এক বাসা থেকে অস্ত্রসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।