অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ মো. সজীব (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজার স্কুলের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে দেশে তৈরি একটি এলজি, একটি চাপাতি ও একটি গুলি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, এ ঘটনায় সজীবের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। এরপর গতকাল বিকেলে তাঁকে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।