অস্ত্রসহ যুবদলের কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার উত্তর ফাজিলপুর গ্রাম থেকে গত সোমবার রাতে পুলিশ একটি বন্দুক ও একটি গুলিসহ মো. সুজন ওরফে মামুন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
মো. সুজনের বাড়ি উত্তর ফাজিলপুর গ্রামে। তিনি যুবদলের কর্মী।
পুলিশ সূত্র জানায়, ফাজিলপুর ইউনিয়নের উত্তর ফাজিলপুর (লস্কর তালুক) গ্রামের নুরুল আমিনের চায়ের দোকানের পাশে মো. সুজন নামের এক যুবক অস্ত্রসহ অপেক্ষা করছে—এ রকম খবরের ভিত্তিতে রাত ১০টার দিকে পুলিশ ওই স্থানে অভিযান চালায়। এ সময় সুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে একটি দেশে তৈরি ২.২ বোর বন্দুক এবং একটি গুলি উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার ফেনী মডেল থানায় সুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।