অস্ত্রের দোকান ও বাসে তল্লাশি অবৈধ গুলি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে একটি অস্ত্রের দোকান ও যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শটগান ও পিস্তলের ৩৫২টি অবৈধ গুলি জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় দোকানমালিকসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকানটি সিলগালা করা হয়।গতকাল সোমবার সকালে রাজশাহী র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গুলি উদ্ধারের বিষয়টি জানান। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের রেলওয়ে কলোনি ক্যাম্প এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অপারেশন দল গত রোববার সকাল আটটার দিকে নগরের শ্যামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে শূন্য দশমিক ৩২ বোর পিস্তলের ১০০টি গুলিসহ দুজনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন মোহামঞ্চদ ওরফে শাহীন (৩৫) এবং তাঁর স্ত্রী রুমানা খাতুন (২১)। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবিরের উপস্থিতিতে নগরের মিয়াপাড়া এলাকার ‘কে আহমেঞ্চদ আর্মস কোম্পানি’ নামের একটি অস্ত্রের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে থাকা অবৈধ গোলাবারুদ জব্দ করে দোকানের মালিক নজরুল ইসলাম ওরফে সোহেলকে (৪১) আটক করা হয়। সোহেল নগরের বোয়ালিয়া থানার উপশহর এলাকার বাসিন্দা। পরে দোকানটি সিলগালা করা হয়। র‌্যাব জানায়, দোকান থেকে শূন্য দশমিক ৩২ বোরের ৫৩টি, শূন্য দশমিক ১২ বোরের ১৮২টি, শূন্য দশমিক ২২ বোরের সাতটি, শূন্য দশমিক ১০ বোরের ১০টিসহ মোট ২৫২টি গুলি জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।