অস্ত্রের মুখে চিকিৎসকের মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর-রামগঞ্জ সড়কে অস্ত্রের মুখে ছিনতাইকারীরা চিকিৎসক নাজমুল আলমের মোটরসাইকেল, মোবাইল সেট ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনায় চিকিৎসক গতকাল শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। চিকিৎসক জানিয়েছেন, তিনি রায়পুরের একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখে শুক্রবার রাত দুইটার দিকে রামগঞ্জে ভাদুর ইউনিয়নের সিরন্দী গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। রায়পুর-রামগঞ্জ সড়কের রায়পুর সরকারি ডিগ্রি কলেজসংলগ্ন যাওয়ার পর চার-পাঁচজন সশস্ত্র দুর্বৃত্ত সড়কে গাছ ফেলে তাঁর গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাঁর ব্যবহূত মোটরসাইকেল, নগদ প্রায় পাঁচ হাজার টাকা ও মোবাইল ফোন সেট লুটে নেয়।