লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমঞ্চদের বাড়ি এবং আবদুল মতিনের বাড়িতে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। মুখোশধারী সশস্ত্র ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোনসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে, উপজেলার ওই ইউনিয়নের সাইচা গ্রামের আবদুল মতিনের বাড়ির গ্রিল কেটে রাত দুইটার দিকে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা গৃহকর্তা আবদুল মতিন ও তাঁর স্ত্রীকে অস্ত্রের মুখে রুমের মধ্যে হাত বেঁধে রাখে।এ সময় তারা আট ভরি স্বর্ণ, নগদ ৬০ হাজার টাকা, মুঠোফানসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। পরে রাত তিনটার দিকে ওই ডাকাত দল চেয়ারম্যান সালেহ আহমঞ্চদের বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের এক রুমে আটক করে। ডাকাতেরা ‘বাড়াবাড়ি করলে গুলি করা হবে’ বলে সালেহ আহামঞ্চদ, তাঁর স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েদের দুটি রিভলবার দেখিয়ে কাপড় দিয়ে চোখ বেঁধে রাখে। তারা প্রায় ১০ ভরি স্বর্ণ, নগদ লক্ষাধিক টাকা ও দুটি মুঠোফোনসহ পাঁচ লক্ষাধিক টাকার মাল লুটে নেয়।রায়পুর থানার উপপরিদর্শক সৈয়দ জাকির হোসেন বলেন, ইউপি চেয়ারম্যানকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। লুণ্ঠিত মালামাল ও ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।