অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সিলেটে ঠোঁট ও তালু কাটা এবং বিকলাঙ্গ রোগীদের বিনা মূল্যে অস্ত্রোপচার করা হবে। গতকাল রোববার রোটারি ক্লাব অব জালালাবাদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রোগীরা কাল মঙ্গলবার পর্যন্ত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নাম নিবন্ধন করতে পারবেন। একই হাসপাতালে আগামী বুধবার থেকে চিকিৎসা দেওয়া হবে। চলবে ১০ দিন। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন রোটারিয়ান মোজাক্কির হোসেন কামালী। এ সময় মঞ্জুরুল হক চৌধুরী, অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, সৈয়দ জিয়াউস সামস, আখতার হোসেন, এম এ সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। সিলেট প্রতিনিধি