প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রোববার তিন দিনব্যাপী বিনা মূল্যে কোমর ও হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচার ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এই ক্যাম্পের উদ্বোধন ও লাইভ ওয়ার্কশপে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির প্রেসিডেন্ট অর্থোপেডিক সার্জন আমজাদ হোসেন বলেন, বিনা মূল্যে কোমর ও হাঁটু প্রতিস্থাপনে এই ক্যাম্প ইবনে সিনা ট্রাস্টের একটি প্রশংসনীয় উদ্যোগ। ইবনে সিনা ট্রাস্টের সদস্য প্রশাসন এ কে এম সদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঙ্গু হাসপাতালের সাবেক পরিচালক সিরাজ-উল-ইসলাম, সার্জিক্যাল টিমের প্রধান কলকাতার পিয়ারলেস হাসপাতালের অর্থোপেডিক সার্জন নিখিলেশ দাস। বিজ্ঞপ্তি