অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে দরিদ্র রোগীদের বিনা মূল্যে চোখের ছানি অস্ত্রোপচার করেছেন সেনা চিকিৎসকেরা। নির্বাচনী দায়িত্ব পালন করতে আসা সেনাবাহিনীর সদস্যরা গতকাল শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সহযোগিতায় দুই দিনব্যাপী এই ক্যাম্পের কার্যক্রম শুরু করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নবম পদাতিক ডিভিশনের আয়োজনে ও ১১ ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় সামরিক ও বেসামরিক সহায়তায় ৩৬ জন চক্ষুরোগীর জন্য দুই দিনের এই ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।