অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও যুক্তরাষ্ট্রের রাতগার্জ স্কুল অব ডেন্টাল মেডিসিনের প্লাস্টিক সার্জনদের তত্ত্বাবধানে চার দিনব্যাপী ঠোঁট ও তালুকাটা রোগীদের অস্ত্রোপচার কার্যক্রম আজ শুক্রবার শেষ হচ্ছে। ১৪৮ জন রোগীকে স্ক্রিনিংয়ের পর ৫০ জনের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারে অংশ নেন রাতগার্জ স্কুল অব ডেন্টাল মেডিসিনের চিকিৎসক সাহিদ রহিম আজিজ, রাজধানীর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের চিকিৎসক মো. মোয়াজ্জেম হোসেন, মো. ফারুক আহম্মেদ ও নিজাম উ আহম্মেদ এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেলর কলেজ অব ডেন্টাল মেডিসিনের চিকিৎসক লিকিথ রেড্ডি। বিজ্ঞপ্তি।