অস্ত্রোপচার করে ২৩ কেজি টিউমার অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সখিনা বেগমের (৬৫) পেট থেকে ২৩ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে। গত শনিবার সাভারে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা বিনা খরচে এ অস্ত্রোপচার করেন।সিরাজগঞ্জের সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের দিয়ার কালিয়া গ্রামের সখিনা বেগম তিন বছর ধরে তলপেটে চাকা অনুভব করে আসছেন। গত মাসে গণস্বাস্থ্যকর্মীরা তাঁকে সিরাজগঞ্জ গণস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। এরপর গণস্বাস্থ্যকেন্দ্রের চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী বিনা খরচে রোগীর অস্ত্রোপচার করার জন্য তাঁকে সাভারে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেন। ভর্তির পর রোগীর চিকিৎসাসেবা, খাদ্য ও রক্তের প্রয়োজনীয় ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। অধ্যাপক দেলোয়ার হোসেনের নেতৃত্বে চিকিৎসকেরা তাঁর অস্ত্রোপচারের মাধ্যমে ২৩ কেজি টিউমার অপসারণ করেন। সখিনা বেগম এখন সম্পূর্ণ সুস্থ। বিজ্ঞপ্তি।