অস্ত্রোপচার বন্ধ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অবেদনবিদ (অ্যানেসথেসিস্ট) ছুটিতে থাকায় চার দিন ধরে অস্ত্রোপচার বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সদর হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে পুরুষ শল্য বিভাগে ১৯ শয্যার বিপরীতে ৪১ জন এবং মহিলা শল্য বিভাগে ১১ শয্যার বিপরীতে ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালের অবেদনবিদ গোলাম মুর্শিদ গত সোমবার থেকে ছুটিতে থাকায় সেখানে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। তবে যেসব ক্ষেত্রে রোগীকে অচেতন করার প্রয়োজন নেই, সে ক্ষেত্রে অস্ত্রোপচার চালু রয়েছে।