পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দুই যুগ ধরে অস্ত্রোপচার বন্ধ। শৈল্যচিকি ৎ সক ও অবেদনবিদ না থাকায় এখানে কোনো অস্ত্রোপচার হচ্ছে না। এক্স-রে মেশিন থাকলেও টেকনিশিয়ানের অভাবে পাঁচ বছর ধরে এক্স-রে বন্ধ। দাঁতের চিকি ৎ সার মূল্যবান যন্ত্রপাতি আছে কিন্তু কোনো দন্তচিকি ৎ সক নেই। ৫০ শয্যার এই হাসপাতালে চিকি ৎ সকের ১৭টি পদ থাকলেও বর্তমানে দায়িত্ব পালন করছেন দুজন চিকি ৎ সক। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে চিকি ৎ সকের ১৭টি পদ থাকলেও চিকি ৎ সক আছেন একজন। আর তিনিও (জোহরা আকতার) মাতৃত্বকালীন ছুটিতে আছেন। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে হাসপাতালে চারজন সহকারী সার্জনকে প্রেষণে আনা হয়েছে। তাঁদের মধ্যে কোনো ছুটির আবেদন ছাড়াই তানিয়া তাজরীন গত ৯ জুলাই থেকে এবং ফারহানা তাসলিমা ৪ আগস্ট থেকে হাসপাতালে অনুপস্থিত। তাই মাত্র দুজন সহকারী সার্জন হাসপাতালের চিকি ৎ সাসেবা কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন।গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা গেছে, টিকিট কাউন্টারে অসংখ্য নারী-পুরুষ ও শিশুর ভিড়। সহকারী সার্জন মোস্তাফিজুর রহমান ও চিকি ৎ সা সহকারী মো. সহিদুর রহমান রোগী দেখছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনোয়ার আলী কার্যালয়ে নেই। দুজন চিকি ৎ সা কর্মকর্তা অনুপস্থিত। বেলা একটা পর্যন্ত বহির্বিভাগে ২৭৩ জন রোগী চিকি ৎ সার জন্য এসেছেন। অন্তর্বিভাগে রোগী ভর্তি আছেন ২৮ জন। চার-পাঁচজন ডায়রিয়ার রোগীকে বারান্দায় রাখা হয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকি ৎ সা কর্মকর্তা রঞ্জন কুমার সেন বলেন, ‘আমাদের দুজনকে আউটডোর-ইনডোর, জরুরি বিভাগসহ সব সামলাতে হয়। চিকি ৎ সক, সেবিকাসহ জনবল সংকট প্রকট।’সূত্র জানায়, সাতজন সেবিকা, একজন করে ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল), ওটিবয়সহ বেশ কিছু পদ দীর্ঘদিন ধরে শূন্য। বোদা মহিলা কলেজের শিক্ষক এমরান আল-আমীন বলেন, সামর্থ্যবানেরা রংপুর-দিনাজপুর যেতে পারেন, কিন্তু সাধারণ মানুষ প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকি ৎ সকের অভাবে এখানে চিকি ৎ সাসেবা পাচ্ছেন না।বেলা একটায় একটি সভা থেকে ফিরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার আলী বলেন, চিকি ৎ সকস্বল্পতার কারণে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। একজন চিকি ৎ সক মাতৃত্বকালীন ছুটিতে এবং দুজন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। বহির্বিভাগে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রোগী আসেন। অন্তর্বিভাগে রোগী থাকেন ২৫ থেকে ৩০ জন। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকি ৎ সক এনে কোনো রকমে চিকি ৎ সাসেবা চালু রাখা হয়েছে। মাত্র দুজন চিকি ৎ সক দিয়ে হাসপাতাল চালানো কোনো মতেই সম্ভব নয়। অস্ত্রোপচারের সব ধরনের যন্ত্রপাতি থাকার পরও সার্জারির চিকি ৎ সক ও অবেদনবিদের অভাবে এখানে দুই যুগ ধরে সাধারণ অস্ত্রোপচারও করা যাচ্ছে না। আর টেকনিশিয়ানের অভাবে পাঁচ বছর ধরে এক্স-রে বন্ধ রয়েছে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ কে এম বদরুজ্জামান বলেন, ১৯৭৯ সালে যাত্রা শুরুর পর কয়েক বছর এখানে অস্ত্রোপচার চালু থাকলেও এরপর কোনো সময় অবেদনবিদ আবার কোনো সময় চিকি ৎ সকের অভাবে দীর্ঘদিন ধরে অস্ত্রোপচার বন্ধ রয়েছে।