অস্ত্রোপচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বড় মগবাজারের ঢাকা কমিউনিটি হাসপাতাল এবারও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেবামূলক সংস্থা মার্সি মালয়েশিয়ার সহযোগিতায় সপ্তাহব্যাপী ঠোঁট কাটা, তালু কাটা রোগীদের অস্ত্রোপচার কার্যক্রম শুরু করেছে। গতকাল শনিবার এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশে মালয়েশিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জেমস কোহ। ১৫ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রমে ১৫ বছরের কম বয়সের গরিব রোগীদের অস্ত্রোপচার, ওষুধপত্র ও রোগীর একজন সঙ্গীসহ থাকা-খাওয়ার খরচ বহন করবে হাসপাতাল কর্তৃপক্ষ। দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই এই কার্যক্রমে মূল উদ্দেশ্য। বিজ্ঞপ্তি।