অস্ত্রোপচারে প্রসূতি ও নবজাতকের আয়ু কমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর প্রেসক্লাব মিলনায়াতনে ‘মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক সরকারি বিদ্যমান বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেসরকারি সংস্থা পল্লিশ্রীর উদ্যোগে অক্সফামের সহযোগিতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এম বি এম ইকবাল বলেন, ‘আমাদের দেশে প্রসূতির সিজারিয়ান অস্ত্রোপচার এখন একটি সাধারণ ঘটনা। কিন্তু এর ফলে প্রসূতি ও নবজাতকের আয়ু কমে যায়। উন্নত দেশগুলোর ১০০ জন প্রসূতির মধ্যে একজনের এই অস্ত্রোপচার হয়। এবং কী কারণে অস্ত্রোপচার করা হয়েছে তার জবাবদিহি করতে হয় সংশ্লিষ্ট সার্জনকে।প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম বলেন, দেশে মা ও শিশু মৃত্যুর হার কমানো এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে শিক্ষা ও সচেতনতার কোনো বিকল্প নেই। আর এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে সরকারি এবং বেসরকারি সংগঠনগুলোর দায়িত্ব অনেক বেশি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের উপপরিচালক মো. দিদারুল ইসলাম বলেন, দিনাজপুরে প্রসবকালীন মাতৃ মৃত্যুর হার এক লাখে ১০০ জনেরও কম। শিশু মৃত্যুর হারও জাতীয় হারের চেয়ে কম। বৈঠকে সভাপতিত্ব করেন পল্লিশ্রীর চেয়ারপারসন বিলকিস বেগম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল মালেক ও সিভিল সার্জন মো. মওদুদ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লিশ্রীর পরিচালক শামীম আরা, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ মো. ওয়ারেস সরকার, প্রসূতি রোগ বিশেষজ্ঞ খাদিজা নাহিদ প্রমুখ।