অস্থায়ী কর্মচারীদের বেতন ৩০ ভাগ বাড়ানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী সেবকসহ কর্মকর্তা-কর্মচারীদের বেতন ৩০ ভাগ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল মঙ্গলবার দুপুরে করপোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সেবক সমাবেশে মেয়র এ ঘোষণা দেন।
সমাবেশে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘সেবকদের ওপর সিটি করপোরেশনের সুনাম নির্ভর করে। তাঁরা কঠিন, দুরূহ ও পরিশ্রমী কাজে নিয়োজিত। আমার কাছে দাবি উত্থাপনের প্রয়োজন নেই। সরকার যে সময় থেকে জাতীয় বেতনকাঠামো কার্যকর করেছে, সে সময় থেকেই অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত বেতন কার্যকর করা হবে।’
মেয়র বলেন, ভালো কাজের জন্য পুরস্কার আর খারাপ কাজের জন্য তিরস্কার করা হবে।