অস্থিমজ্জা প্রতিস্থাপনে আরেকটি সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্থিমজ্জা প্রতিস্থাপনে আরেকটি সাফল্য পেয়েছে বাংলাদেশ। চতুর্থ ব্যক্তি হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাবিলদার রফিকুল ইসলামের অস্থিমজ্জা সফলভাবে প্রতিস্থাপন করা হয়।

আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অস্থিমজ্জা প্রতিস্থাপন ইউনিটের প্রদান অধ্যাপক এম এ খান প্রথম আলোকে এ তথ্য জানান।

হাবিলদার রফিকুল ইসলাম বর্তমানে সুস্থ আছেন।