অস্থিরতা আরও বাড়বে: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করার বিষয়ে কোনো প্রতিক্রিয়া নেই দলটির রাজনৈতিক মিত্র বিএনপির। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের পর প্রতিক্রিয়া জানতে বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা অপারগতা প্রকাশ করেন। বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আলোচনা হয়নি। জানা গেছে, সৌদি আরবে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রায় নিয়ে দলীয় কোনো প্রতিক্রিয়া জানানোর ব্যাপারে কোনো নির্দেশনা দেননি।এর আগে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের পরও বিএনপি কোনো প্রতিক্রিয়া দেয়নি। বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী।রায়ের পর ব্যক্তিগত মতামত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি প্রথম আলোকে বলেন, জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করায় রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে।