অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার সাত গ্রাম প্লাবিত, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক জোয়ারের পানিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নের সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল সোমবার দুপুর দুইটা থেকে এ জোয়ার শুরু হয়। এতে গ্রামগুলোর প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ণিমার কারণে গতকাল সোমবার বেলা দুইটা থেকে মেঘনায় অস্বাভাবিক জোয়ার শুরু হয়। যার উচ্চতা স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ ফুট বেশি। সুখচর ইউনিয়নের বেশির ভাগ এলাকায় বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি অতি সহজেই ইউনিয়নে ঢুকে পড়ে। এতে ইউনিয়নের সাতটি গ্রামের বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। সুখচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, ‘আজ দুপুর (গতকাল) থেকে অস্বাভাবিক জোয়ারে তাঁর ইউনিয়নের পুরোটাই প্লাবিত হয়েছে।