অস্বাভাবিক বাড়িভাড়া বৃদ্ধি রোধের দাবি
গার্মেন্টস শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষের দুর্দশা লাঘবে অস্বাভাবিক বাড়িভাড়া বৃদ্ধি রোধ করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, ঢাকা ও আশপাশের এলাকায় যে হারে বাড়ি ভাড়া বেড়েছে তা অস্বাভাবিক ও অযৌক্তিক। ১০ বছরে বাড়ি ভাড়া বেড়েছে প্রায় তিন গুণ। তাঁরা বলেন, শ্রমিকদের মজুরি যে হারে বেড়েছে, তার চেয়ে অনেক বেশি হারে বাড়িভাড়া বেড়েছে। সমাবেশে সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া নির্ধারণের দাবি জানানো হয়।সমাবেশে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য সাংসদ ফজলে হোসেন বাদশা, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতা কামরুল আহসান প্রমুখ।ঢাকা মানবাধিকার কমিশন গতকাল এক বিবৃতিতে অস্বাভাবিক বাড়িভাড়া বাড়ায় উদ্যোগ প্রকাশ করেছে। সংগঠনের নেতারা বাড়িভাড়া নির্ধারণ ও মালিক-ভাড়াটেদের জন্য আচরণবিধি প্রণয়নের আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের চেয়ারম্যান হাজী আলী আহমেদ ও মহাসচিব সাহিদ সিরাজি। বিজ্ঞপ্তি।