অস্বাভাবিক মৃত্যু
রূপনগর ও খিলগাঁও এলাকায় দুই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ময়নাতদন্তের জন্য তঁাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মারা যাওয়া নারীদের একজনের নাম শেফালি (১৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
খিলগাঁও থানা-পুলিশ জানিয়েছে, গতকাল সকাল ১০টার দিকে পশ্চিম নন্দীপাড়ার একটা বাসা থেকে ঝুলন্ত অবস্থায় শেফালির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শেফালি আত্মহত্যা করেছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে রূপনগর থানা-পুলিশ গতকাল সকাল আটটার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে। তাঁর বয়স আনুমানিক ২০ বছর। এ সময় তাঁর পরনে প্রিন্টের কামিজ ও ম্যাক্সি ছিল। পুলিশের ধারণা, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।