প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন ট্রাকশ্রমিক জামাল হাওলাদার (২০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাত একটার পর কামরাঙ্গীরচরে পূর্ব রসুলপুরে চলন্ত একটি ট্রাকের পেছনে থাকা শ্রমিক জামাল হাওলাদার ছিটকে রাস্তায় পড়ে যান। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কামরাঙ্গীরচর থানার পুলিশ ট্রাকটি আটক করেছে। জামাল মধ্য রসুলপুরে থাকতেন। তাঁর বাবা মৃত জয়নাল আবেদিন। গ্রামের বাড়ি চাঁদপুরের হাইমচরে। এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের চাকায় কাটা পড়ে মারা যান অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। তাঁর বয়স আনুমানিক ৫০। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ দুটির ময়নাতদন্ত হয়েছে।