প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদমতলীতে খলিলুর রহমান (২৭) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটায় মুরাদপুর হাইস্কুল রোডের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। হাসপাতালে স্বজনেরা জানিয়েছেন, দুপুরে বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে খলিলুরকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাঁর স্ত্রী মৌসুমী আক্তার ও ভাই আশরাফ উদ্দিন তাঁকে নিচে নামান। এরপর তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চার ভাই ও এক বোনের মধ্যে খলিলুর সবার ছোট। তাঁর তিন বছর বয়সী একটি ছেলে আছে। স্ত্রী সন্তানসম্ভবা।