অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনার মধুবাগে গত সোমবার রাতে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃত রুবি আক্তারের (২৫) মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গে রুবি আক্তারের স্বজনেরা জানান, রুবি মধুবাগের একটি বাসায় থাকতেন এবং বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন। রাত ১২টার দিকে প্রতিবেশীরা তাঁকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রমনা থানার উপপরিদর্শক জিয়াউর রহমান বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। রুবির মা লিখিতভাবে থানায় জানিয়েছেন, রুবির মানসিক সমস্যা ছিল। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন।