প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার নাজিরাবাজার বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আসমা আক্তার তার মা-বাবার সঙ্গে ওই এলাকার কাজী আলাউদ্দিন রোডে নিজ বাড়িতে থাকত। গতকাল বিকেলে বাড়ির পাঁচতলার ছাদ থেকে আসমা লাফিয়ে পড়ে। স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এদিকে সন্ধ্যা সাতটার দিকে যাত্রাবাড়ীর কাজলার শিয়ালপাড়ায় মোটর ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পষ্ট হন মো. রাব্বী (২৬) নামের এক শ্রমিক। অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।