প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শান্তিনগর থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিলুফা (১৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়েছে। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বলেন, নিলুফার বাড়ি কুমিল্লার তিতাস এলাকায়। প্রায় চার বছর ধরে সে জাহানারা বেগমের সঙ্গে শান্তিনগরে থাকে। নিলুফার মায়ের বরাত দিয়ে তিনি বলেন, জাহানারা বেগমের একমাত্র ছেলে দেশের বাইরে থাকেন, তাই তিনি নিলুফাকে দত্তক নিয়েছেন। গতকাল সন্ধ্যায় নিলুফা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের কাছে তথ্য আসে।