অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁওয়ের মেরাদিয়ায় গতকাল শনিবার সকালে এক কন্যাশিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। খিলগাঁও থানা-পুলিশ জানায়, ওই শিশু তার বড় বোনের সঙ্গে মেরাদিয়ার একটি টিনশেড বাসায় ভাড়া থাকত। তার বোন একটি পোশাক কারখানার কর্মী। গতকাল সকালে তার বড় বোন তাকে বাসায় একা রেখে কারখানায় কাজ করতে যান। দুপুর ১২টার দিকে স্থানীয় ব্যক্তিরা ওই শিশুকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃত শিশুর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাহেরচর গ্রামে। এ ব্যাপারে খিলগাঁও থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক