অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমরার কোনাপাড়ায় সুমাইয়া আক্তার (২৪) নামে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করেছেন। তিনি এমবিএ ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। হাসপাতালে মৃতের স্বজনেরা জানান, কোনাপাড়ার আল-আমিন রোডের একটি বাসায় মা-বাবার সঙ্গে থাকতেন সুমাইয়া। গতকাল সকালে সুমাইয়ার ছোট ভাইকে স্কুল থেকে আনতে তাঁদের মা সালমা বেগম বাসা থেকে বের হন। সকাল সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে তিনি সুমাইয়াকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।