অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজকুনিপাড়ার একটি ছয়তলা বাড়ি থেকে পড়ে গতকাল সোমবার আকতার হোসেন (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন। ওই ভবনের নিচতলা থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শফিউদ্দিন বলেন, গৃহহীন আকতার হোসেন বেগুনবাড়ীর শিয়া মসজিদ এলাকায় ফুটপাতসহ বিভিন্ন জায়গায় থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি তেজকুনিপাড়ার ওই বাড়িতে চুরির উদ্দেশ্যে এসেছিলেন।