অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গত বৃহস্পতিবার দুপুরে বিউটি বেগম (৩০) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে৷ এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে৷ গৃহবধূর স্বামী সদরের ডিক্রিরচর ইউনিয়নের টেপুরাকান্দি এলাকার দিনমজুর মো. মোকলেসুর বলেন, দুপুরে বাড়িতে বিষপানে অসুস্থ হয়ে পড়লে বিউটি বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিউটি বেগমের ভাই আবু বক্কর বলেন, মো. মোকলেসুর প্রায়ই তাঁর বোনকে মারধর করতেন ও বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতেন।