অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে পূর্ব নাখালপাড়ার একটি বাসায় তাঁর লাশ পাওয়া যায়। মহসীনা মেধা নামে ওই ছাত্রীর লাশ কুমিল্লার নাঙ্গলকোটে তাঁদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী প্রথম আলোকে বলেন, মা-বাবার সঙ্গে ওই ছাত্রী পূর্ব নাখালপাড়ায় থাকতেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। মহসীনার এক সহপাঠী বলেন, আত্মহত্যার কথা বলে মঙ্গলবার রাতে মহসীনা তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। পরে ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভেট করে দেওয়া হয়। সকালে তিনি জানতে পারেন মহসীনা আত্মহত্যা করেছেন।