অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় গতকাল মঙ্গলবার অজিফা আক্তার (১৭) নামে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, বিষপান করে সে আত্মহত্যা করেছে।
মা-বাবার সঙ্গে সাতারকুলের আলী নগর এলাকায় থাকত অজিফা। পোশাক কারখানায় কাজ করত সে। অজিফার সহকর্মী এক তরুণ তাকে পছন্দ করত। গতকাল সন্ধ্যার দিকে ওই তরুণ কয়েকজনকে সঙ্গে নিয়ে অজিফার বাসায় আসে। সে অজিফাকে বিয়ের প্রস্তাব দেয়। অজিফা রাজি না হলে ওই তরুণ ও তাঁর সঙ্গে আসা লোকজন অজিফাকে বকাবকি করেন। অজিফার মাও তাকে বকা দেন। কিছুক্ষণ পর সে বমি করতে শুরু করে। রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।