অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গারুয়া ভাটুয়াপাড়া গ্রামে জামাল উদ্দিন (৩২) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে ওই যুবকের লাশ তাঁর শ্বশুরবাড়ির পেছনের জঙ্গলের একটি আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত জামালের বাড়ি নান্দাইলের হাওলাপাড়া গ্রামে।