অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তর বাড্ডায় এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে তানিয়া (১৯) নামে ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, উত্তর বাড্ডার হাজীপাড়ায় মামার বাসায় বেড়াতে এসেছিলেন তানিয়া। তানিয়ারা লক্ষ্মীপুরে থাকতেন। গতকাল বিকেলে স্বজনেরা বাসায় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ জানায়, তানিয়া বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন বলে স্বজনেরা পুলিশকে জানিয়েছেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্বজনদের ধারণা।
নিজস্ব প্রতিবেদক