অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পাইকপাড়ায় মনোয়ার হোসেন ওরফে বাদল (৩৫) নামের এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে মধ্য পাইকপাড়ার একটি বাসার মেঝে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মনোয়ারের স্ত্রী তাসলিমা ইসলাম দাবি করেন, সকালে ড্রয়িংরুমে গিয়ে দেখতে পান মনোয়ার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলেও তাঁকে নামায়নি। পরে তিনি ওড়না কেটে তাঁকে নিচে নামিয়ে আনেন। মনোয়ার মাদকাসক্ত ছিলেন। মনোয়ারের ছোট ভাই সানোয়ার হোসেন বলেন, ‘আমার ভাই আত্মহত্যা করেননি। আট বছরের সংসারজীবনে সুখী ছিলেন না। ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’