অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের দক্ষিণ আলীপুর মহল্লায় জালাল ব্যাপারী (৭০) নামের এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ। বৃদ্ধের মেয়ে খোদেজা বেগম জানান, গত শুক্রবার এশার নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফেরেননি জালাল ব্যাপারী। পরের দিন সকালে বাড়ির কাছে একটি পুকুরে তাঁর লাশ পাওয়া যায়। কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, ওই বৃদ্ধ হৃদ্রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে পড়ে মারা গিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।