অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন একটি বাড়ির তত্ত্বাবধায়ক জামাল হোসেন (৩৮) ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) বসানোর মিস্ত্রি রিপন মিয়া (২৪)। জামাল দক্ষিণ গোড়ানের একটি ছয়তলা বাড়ির তত্ত্বাবধায়ক। গতকাল দুপুরে ওই বাড়ির তৃতীয় তলার সিঁড়ি থেকে তিনি নিচে পড়ে মাথায় আঘাত পান। রক্তাক্ত অবস্থায় খিলগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। এর আগে মগবাজারের দিলু রোডে অবস্থিত একটি বহুতল ভবনের বাইরে দড়িতে ঝুলে একটি ফ্ল্যাটে এসি লাগানোর সময় সপ্তম তলা থেকে পড়ে মারা যান মিস্ত্রি রিপন।