অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমরার শাহনাজ আক্তার (৩০) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বামী-সন্তানসহ সাইনবোর্ড এলাকায় থাকতেন শাহনাজ। ডেমরা থানার ওসি মো. সেলিম বলেন, সন্তানকে মারধর করায় শাহনাজের মা বৃহস্পতিবার রাতে তাঁকে বকাবকি করেন। এতে রাগ করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন তিনি। পরে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া কাফরুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরজু মিয়া (২২) নামে এক মাংস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মিরপুর-১৩ নম্বরে মাংসের দোকান ছিল আরজুর। গতকাল সকালে দোকানের শাটার খুলতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।