অস্বাভাবিক শিশুর জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার রাতে জন্ম নিয়েছে অস্বাভাবিক একটি ছেলেশিশু। নবজাতকের পেটের বাইরে নাড়িভুঁড়ি পাতলা মাংসের আবরণে ঢাকা রয়েছে। তবে স্বাভাবিকভাবেই মায়ের দুধ খেতে পারছে শিশুটি।
কাজলা সিংগোয়ারপাড় গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী রিনা আক্তার (২৬) শিশুটির জন্ম দেন। স্বাভাবিক নিয়মে তাঁর সন্তান প্রসবে সহযোগিতা করেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আফসানা হোসেন। গতকাল সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল সকালে গিয়ে কথা হয় রিনা আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘আমার গর্ভধারণের পর পূর্ণ মেয়াদ শেষে বিনা অস্ত্রোপচারে রোববার রাতে এই ছেলেশিশু ভূমিষ্ঠ হয়।’
শিশুর বাবা জাহাঙ্গীর আলম বলেন, ‘কী আর করব। সবই আল্লাহর ইচ্ছা। দেখি, চিকিৎসা করে কিছু করা যায় কি না?’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এহ্সানুল হক বলেন, ‘আমার ২৩ বছরের চাকরিজীবনে এ ধরনের ঘটনা এই প্রথম। স্বাভাবিক নিয়ম অনুযায়ী পেটের ভেতরে নাড়িভুঁড়ি থাকার কথা হলেও এই শিশুর বেলায় হয়েছে ব্যতিক্রম। বিষয়টিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কনজেনিটাল এফডোমিনাল হার্নিয়া বলে। শিশুটিকে আজ (গতকাল) দুপুরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’