অস্বাস্থ্যকর খাবার বিক্রি আর নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানগরের সড়কের পাশে, মোড়ে ও অলিগলিতে অস্বাস্থ্যকর ব্যবস্থাপনায় খাবার বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছে রাজশাহী সিটি করপোরেশন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) সহযোগিতায় এ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের কাজ হবে। প্রকল্প বাস্তবায়নের জন্য সিটি করপোরেশন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ লক্ষ্যে ফাও এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার সকালে নগর ভবনে মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের সঙ্গে আলোচনা করেন। দুই সদস্যের প্রতিনিধিদলে ছিলেন খাদ্য নিরাপত্তানীতি ও খাদ্য নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাবিষয়ক জ্যেষ্ঠ জাতীয় পরামর্শক শাহ মনির হোসেন, জাতীয় পরামর্শক হাসান আহম্মেদ চৌধুরী। এ প্রকল্প বাস্তবায়নের জন্য রাজশাহী সিটি করপোরেশনের সচিব কে এম আবদুস সালামকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।