অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চকরামপুর বাজারের জননী বেকারিকে ১৫ হাজার টাকা, রামপুর বাজারের আসাদ হোটেলকে তিন হাজার টাকা, লাল মিয়ার হোটেলকে তিন হাজার টাকা, বালিপাড়া বাজারের সজল মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা এবং শহীদ স্টোরকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তারী কাদেরী।