অসৎ আচরণের অভিযোগে পুলিশের এক ডিআইজিকে দুই মাসের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুতর অসৎ আচরণ করার অভিযোগে পুলিশের ডিআইজি হাসানুল হায়দারকে দুই মাসের ছুটি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত এক নির্দেশ জারি করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মুসতাক আহমেদের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী বিধিমালা ১৯৮৫-এর ১১ (১) মোতাবেক ওই কর্মকর্তাকে ছুটি দেওয়া হয়েছে। হাসানুল হায়দারকে এভাবে ছুটি দেওয়ার ঘটনা এবারই প্রথম।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে হাসানুল হায়দারের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।