অ্যাওয়ার্ড পেল সামিট পাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০১৩-এর পাওয়ার সেক্টরের সেরা পুরস্কার পেয়েছে সামিট পাওয়ার লিমিটেড। সম্প্রতি এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন সামিট পাওয়ারের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে। সামিট পাওয়ারের ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াদুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। পরপর দুই বছর এ পুরস্কার পেল সামিট পাওয়ার। বিজ্ঞপ্তি।