অ্যাওয়ার্ড প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়া রিটেইল কংগ্রেসে রিটেইল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন এসিআই সল্টের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর। তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক। বাংলাদেশে রিটেইল ব্যবসায় বিভিন্ন পণ্য সাফল্যের সঙ্গে বাজারজাত করার পেশাগত দক্ষতার জন্য তাঁকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। সৈয়দ আলমগীর এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) প্রেসিডেন্ট এবং সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন ফ্যাকাল্টি। বিজ্ঞপ্তি।