অ্যাওয়ার্ড বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বিভিন্ন উপজেলার ১৮১ জন মেধাবী শিক্ষার্থীকে (প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের) ‘একেএফ ট্যালেন্ট অ্যাওয়ার্ড-২০১৬’ দিয়েছে অহিদা-করিম ফাউন্ডেশন। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আল-হেলাল মো. মোশারফ হোসেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক সাইদুর রহমান, ব্র্যাক ব্যাংকের মাইজদী কোর্ট শাখার ব্যবস্থাক শরিফুল ইসলাম প্রমুখ। অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট, বই ও সনদ দেওয়া হয়।