অ্যাক্সিডেন্টাল ক্লেইম সেটেলমেন্টের চেক দিল ঢাকা ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ব্যাংকের এডুসেভিংস প্ল্যানের আওতায় অ্যাক্সিডেন্টাল ক্লেইম সেটেলমেন্টের মাধ্যমে ৩২ লাখ ২৭ হাজার টাকার চেক পেয়েছে প্ল্যানের নমিনি অহনা সাহা। অহনা সাহার পক্ষে চেক গ্রহণ করেন তার মা জয়া সাহা। মেটলাইফ আলিকোর পক্ষ থেকে জয়া সাহার হাতে এই চেক তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে মেটলাইফ আলিকোর সঙ্গে ঢাকা ব্যাংকের নতুন দুটি পণ্যের আওতায় ইনস্যুরেন্স কাভারেজ-সংক্রান্ত নতুন চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা ব্যাংকের এমডি খোন্দকার ফজলে রশীদ এবং মেটলাইফ আলিকোর কান্ট্রি ম্যানেজার নূরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।