অ্যাজমা চিকিত্সায় নতুন নির্দেশিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে হাঁপানি বা অ্যাজমার রোগী আছে প্রায় ৮৫ লাখ। এসব রোগীর সমন্বিত চিকিত্সার জন্য অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশ একটি নতুন নির্দেশিকা (গাইডলাইন) তৈরি করেছে।
গতকাল বুধবার বিশ্ব অ্যাজমা দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। রাজধানীর একটি অভিজাত হোটেলে অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. সাইদুল ইসলাম বলেন, সারা দেশে অ্যাজমা চিকিত্সায় নতুন নির্দেশিকা অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাজমা বহির্বিভাগ খোলার প্রস্তাব করেন।
অনুষ্ঠানে ঢাকা ও ঢাকার বাইরের প্রায় সাড়ে ৫০০ চিকিত্সক অংশ নেন। বিজ্ঞপ্তি।