অ্যাটর্নি কার্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনটি পদে নিয়োগে লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২০ ও ২৭ মার্চ এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল সোমবার বিজ্ঞপ্তিটি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ও ২৭ মার্চ অনুষ্ঠেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অফিস সহায়ক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তী সময়ে পরীক্ষার নতুন তারিখ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও অফিসের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এ ক্ষেত্রে কোনো নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে না।