অ্যাটর্নি জেনারেলের পদে থাকা নিয়ে রিট শুনতে বিব্রত বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকা নিয়ে করা রিট আবেদন শুনতে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চের একজন বিচারপতি। গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে। আইনজীবীরা বলছেন, এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি নতুন বেঞ্চ নির্ধারণ করে দিলে বিষয়টি ওই বেঞ্চে শুনানির জন্য যাবে।

মাহবুবে আলমের অ্যাটর্নি জেনারেল পদে থাকা নিয়ে ১০ নভেম্বর রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।