অ্যাডভোকেসি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গতকাল সোমবার ‘নিরাপদ এমআর পরিবার পরিকল্পনা পদ্ধতি শক্তিশালীকরণ ও সচেতনতা বৃদ্ধি’ বিষয়ক এক অ্যাডভোকেসি সভা হয়েছে। গতকাল বেলা ১১টায় দিনাজপুর পরিবার পরিকল্পনা সমিতির অ্যাডভোকেট ফয়জুর রহমান মিলনায়তনে এ সভা হয়। পরিবার পরিকল্পনা সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় আলোচনা করেন আবদুল করিম, আমিরুল ইসলাম, সাফি সাবনাজ প্রমুখ বক্তব্য দেন। দিনাজপুর পরিবার পরিকল্পনা সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক সাবেক সিভিল সার্জন আবদুল করিম বলেন, ১৮ বছর বয়স হওয়ার আগেই দেশের ৮৫ ভাগ কিশোরীর বিয়ে হয়ে যায়। বাল্যবিবাহের ফলে মা ও শিশুস্বাস্থ্যের অবনতি হয়। তিনি আরও বলেন, বিদেশে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবকে নিরুৎসাহিত করা হয়। কিন্তু এ দেশে চিকিৎসক ও মায়েরা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবে আগ্রহী। অথচ এ ধরনের শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা কম বলে তিনি উল্লেখ করেন।